আর্টিকেল রাইটিং বিষয়ে কিছু পরামর্শ
আজকাল আমরা যেখানে সেখানে বিভিন্ন ধরনের ঘটনায বিষয়ে লেখালেখী করে থাকি । কিন্তু আমরা অনেক সময় কোন বিষয়ে লেখালেখি করব সেটা খুজে পাইনা । এবং যদি ও কোন বিষয়ে নিয়ে লেখালেখী করি তাহলে তা কিভাবে পাঠকের পঠন যোগ্য সুন্দর ভাবে তোলা যায়, তা অনেক সময় ভূল করে বসে থাকি ।চলুন । আজ আমি আপনাদের কে কোন বিষয় সম্পর্কে শিখাবো না । শুধু মাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য জ্ঞান আদান প্রদান করব।

কোন বিষয় লেখালেখী করব??
আমরা অনেকে অনেক বিষয় সম্পর্কে জানি । কিন্তু ঐ বিষয় সম্পর্কে সরাসরি লিখলে আর সেটা পঠন যোগ্য হবে না। কারন উদাহরণ দিয়ে বরি আমি যদি ওডেস্ক সম্পর্কে বলি । তাহলে ঐ খানে ওডেস্ক মার্কেটপ্লেসে অনেক সাব ক্যাটাগরী আছে । যেমন: টাইটেল কিভাবে লিখবেন। ওভারভিউ কিভাবে লিখবেন। পোর্টফলিও কিভাবে দিবেন। সার্টিফিকেট কিভাবে সংযুক্ত করবেন। ভেরিফিকেশন কিভাবে দিবেন ইত্যাদি ইত্যাদি। এখন আমি যদি কোন বিষয় সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে পারি। তাহলে ঐ পাঠক পড়ে আনন্দ পাবে। এবং তৃপ্তি সহকারে আমার পরের লেখাগুলোতে পড়বে। তাই এমন ভাবে আলোচনা করতে হবে, যাতে ঐ পাঠকের উপকারে আসে এবং জানার কোন কিছু থাকে।আমি যে বিষয় আর্টিকেল লিখব লেখাটির চাহিদা কেমন হতে হবে??
লেখাটি হতে হবে সর্বশেষ আপডেট। অর্থাৎ পুরানো কোন কিছু না লিখে । ঐ বিষয়ে কি পরিবর্তন বা নতুন সংযোজন হয়েছে তা নিয়ে লেখা। লেকাটির মান এমন হতে হবে যে, বিষয়টি নিয়ে সবার কাছে আলোচিত বা শিখতে চাই। তাছাড়া বিভিন্ন পত্রিকা, প্রতিষ্ঠান, অনলাইন ইত্যাদিতে আলোচিত বিষয় নিয়ে লিখলে পাঠক মন্তুষ্ট হয়। অর্থাৎ বর্তমান পরিস্থিতি নিয়ে লিখবেন।লেখাটি কিভাবে লিখবেন??
লেখার প্রথমে সুচনা দিবেন এবং সূচনার পরে ছবি সংযুক্ত করে আকর্ষনীয় করার চেষ্টা করবেন। যাতে পাঠক সুচনা ও ছবি দেখে পড়ার জন্য আগ্রহবোধ করে। এর পর বিস্তারিত বর্ননা গুলো বুলেট পয়েন্ট নাম্বার দিয়ে সাজাবেন। এতে লেখাটি প্রবন্ধ বা খবরের পত্রিকার মত দেখাবে না। যেখানে সাগরের কিনারা বা কুল থাকবে না । এতে পাঠক একটার পর একটা পড়ে বুঝতে পারবে এবং কোন প্রকার মনোযোগ নষ্ট হবে না। তাছাড়া লেখাটি দেখতে খুব আকর্ষণীয় হবে । লেখার শেষে উপসংহার বা মন্তব্য দিয়ে শেষ করবেন। মন্তব্য টা আর্টিকেল অনুযায়ী মুল বক্তব্যটা বলতে হবে।
আর্টিকেল লেখার পরে কি করবেন??
লেখাটি লেখার পর সেখানে সবমিট করবেন। সেই জায়গাতে আপনার সোস্যাল মিডিয়া লিংক দিবেন। করন লিংক দিবেন এ জন্য যে সেই লেখাটি পড়ার পর লেখা যদি ভাল হয়। পাঠককে দেখার বা সংযোগের একটি আগ্রহ সৃষ্টি হবে। এতে আপানার সামাজিক যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে এবং আপনি একজন পরিচিত মুখ হতে পারবেন।সব শেষে বলতে চাই যে, আর্টিকেল যেন সুন্দর, সু –স্পস্ট ও আকর্ষনীয় হয়্ আর আমার লেখায় কোন অশান্তি বা বিরোধ মনোভাব সৃস্টি হলে আমাকে ক্ষমা করবেন। আমি আবার ও বলছি কোন কিছু শেখানো জন্য সাবমিট করি নাই । শুধু মাত্র অভিজ্ঞতা আদান প্রদান করছি।

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home